UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় এ পর্যন্ত করোনা টিকা নিলেন এক লাখ পাঁচ হাজার একশত ৭৪ জন

ঊষার আলো
মে ৬, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা জেলায় আজ (বৃহস্পতিবার) এ পর্যন্ত এক লাখ পাঁচ হাজার একশত ৭৪ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬৪ হাজার নয়শত ৫৭ এবং মহিলা ৪০ হাজার দুইশত ১৭ জন।
আজ মোট তিন হাজার তিনশত ৩১ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার দুইশত ৮০ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার ৫১ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ পাঁচশত ৫১ জন, বটিয়াঘাটায় দুইশত জন, দিঘলিয়া একশত জন, ডুমুরিয়া সাতশত ১০ জন, ফুলতলা ৮০ জন, কয়রা ৫১ জন, পাইকগাছা একশত ৮০ জন, রূপসা একশত জন এবং তেরখাদায় ৭৯ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার নয়শত দুই এবং মহিলা এক হাজার চারশত ২৯ জন।খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

(ঊষার আলো-আরএম)