UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

লবনচরায় গাঁজাসহ এক বিক্রেতা আটক

ঊষার আলো
মে ৭, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কেএমপি’র লবণচরা থানার অভিযানে ইউসুফ আলী শেখ (৬০) নামে এক কেজি গাঁজাসহ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, ৭ মে সকাল সাড়ে ৬টায় লবণচরা থানার অফিসার ইনচার্জ সমীর কুমার সরকারের নেতৃত্বে একটি বিশেষ টিম উক্ত থানাধীন রূপসা ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় রূপসা ব্রীজের পশ্চিম ঢালে অবস্থিত বাস কাউন্টারের সামনে থেকে মোঃ ইউসুফ আলী শেখ নামে একজনকে আটক কেরা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে বটিয়াঘাটা ঝড়ভাঙ্গা এলাকার মৃতঃ আব্দুল হালিম শেখের ছেলে। তিন পোটলায় এ সংক্রান্তে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

 (ঊষার আলো-আরএম)