ঊষার আলো রিপোর্ট : রাজধানীর চকবাজারের বেগম বাজার এলাকার একটি ডাস্টবিনের পাশ থেকে একটি নবজাতকের (মেয়ে) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ মে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজার থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) কবির উদ্দিন মণ্ডল বলেন, খবর পেয়ে রাতে ৫৩ নম্বর বেগম বাজারের ডাস্টবিনের পাশ থেকে আনুমানিক ১ দিন বয়সী ১ নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একটি লাল ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল নবজাতকটি।
তিনি আরো বলেন, কে বা কারা মৃত অবস্থায় নবজাতকটি ডাস্টবিনে ফেলে গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
(ঊষার আলো- এম. এইচ)
