UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

প্রবীন সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী’র মুত্যুতে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক পূর্বাঞ্চলের মফস্বল ও সাহিত্য সম্পাদক প্রবীন সাংবাদিক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী (৭৮) আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বার্ধক্যজনিত কারণে নগরীর হাজী মহসিন রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আছর খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে প্রবীন সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।