UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফেরিতে অতিরিক্ত যাত্রীদের চাপ ও তীব্র গরমে পাঁচ জনের মৃত্যু

ঊষার আলো
মে ১২, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা পৃথক দুটি ফেরিতে অতিরীক্ত যাত্রীদের চাপে ও তীব্র গরমে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ এবং ঘাট সূত্রে জানা গেছে, বুধবার (১২ মে) সকালের দিকে যাত্রী বোঝাই করে শিমুলিয়া ঘাট থেকে রো রো ফেরি শাহ-পরান ছেড়ে আসে। বেলা সাড়ে ১১ টার দিক বাংলাবাজার ৩ নং ফেরি ঘাটে আসে। যাত্রীরা ফেরি থেকে নেমে গেলে সেখানে দেখা যায় আনচুর মাতুব্বর নামের  ১৫ বছরের কিশোর মারা গেছে।

এদিকে এনায়েতপুরী ফেরিতে তীব্র গরমে আরও চার জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২ পুরুষ ও ২ জন মহিলা। এছাড়া ওই ফেরিতে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন আরও ৭/৮ জন।

(ঊষার আলো-এফএসপি)