UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মবার্ষিকী আজ

ঊষার আলো
মে ২৪, ২০২১ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আজ সোমবার ২৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি।
তিনি বিদ্রোহীকবি নামেও পরিচিত। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ছিল নানা বৈচিত্র্যময়।
কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালের ২৪ মে, ১৩০৬ বঙ্গাব্দের ১১ জৈষ্ঠ্য এক সম্ভ্রান্ত মুসলিম কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। জাহেদা খাতুন ছিলেন কাজী ফকির আহমেদের দ্বিতীয় স্ত্রী।
পিতা-মাতার ৬ষ্ঠ সন্তান ছিলেন নজরুল। নজরুলের সহোদর ৩ ভাই ও ১ বোন। এরা হলেন-কাজী সাহেব জান, কাজী আলী হোসেন ও বোন উম্মেকুলছুম।
নজরুলের জন্মের আগে তাঁর পর পর ৪ ভাইয়ের মৃত্য্রর পর নজরুলের জন্ম্। এ জন্যেই নজরুলের জন্মের পর তাঁর নাম রাখা হলো দুখু মিয়া। তাঁর বাবা বাড়ির মসজিদের পাশে একটি মক্তব চালাতেন ও মসজিদে আযান দিতেন, ইমামতি করতেন ও মাজারের খাদেমের কাজ করে। কোরআন খতমের দাওয়াত গ্রহণ করতেন।
কাজী ফকির আহমেদ কিছ’দিন জ্বরে অসুস্থ থাকা পর ১৯০৮ সালে কবির ৯ বছর বয়সে ১৩১৪ বঙ্গাব্দের ৭ চৈত্র বাবাকাজ ফকির আহমেদ মৃত্যুবরণ করেন।
করোনাকালের বাস্তবতায় সংক্রমণ ভীতির সীমাবদ্ধতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদ্যাপনে অন্তর্জালের পথ বেছে নিয়েছেন নজরুল একাডেমি। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল একাডেমি আয়োজিত এই অনলাইন অনুষ্ঠান চলবে পুরো জুন মাস পর্যন্ত। প্রতিদিন রাত ৮ টা থেকে একাডেমির ফেসবুক চ্যানেলে পরিবেশিত হবে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত শিল্পী ও বক্তাদের গান, কবিতা, পরিবেশনা ও আলোচনা।
১৯১৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল গ্রামের একটি রুটির দোকান থেকে কিশোর নজরুলকে ময়মনসিংহের ত্রিশালে নিয়ে আসে দারোগা কাজী রফিজ উল্লাহ। তারপর তাকে ৭ম শ্রেণীতে ভর্তি করা হয় দরিরামপুর উচ্চ বিদ্যালয়ে। নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারীর বাড়িতে যায়গীর থেকে পরবর্তী ২’বছর পড়াশোনা করেন দুরন্ত নজরুল। এখানে কবির স্বহস্তে লেখা বই, গানের রেকর্ড ছাড়াও রয়েছে বিভিন্ন আসবাবপত্র। আর কবির নামে নামাপাড়া গ্রামে স্থাপন করা হয়েছে আরেকটি স্মৃতিকেন্দ্র।
১৯২১ সালের বসন্তে কুমিল্লায় প্রথম পা রাখেন কবি নজরুল। সে সময়ই মুরাদনগর উপজেলার আলী আকবর খানের বাড়িতে এসে সৈয়দ নার্গিস আরা খানমের সাথে তার বিয়ে হয়। কবি মুরাদনগর থেকে এসে শহরে থাকাকালে পরিচয় হয় আশালতা সেনগুপ্তের সঙ্গে। প্রেম এবং বিয়ের পর কবি আশালতার নাম দেন প্রমীলা। কুমিল্লায় কবির পথচলাকে জীবন্ত করে রাখতে এখানে নজরুলের স্মৃতি সংরক্ষণ ও নজরুল চর্চা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করে নজরুল প্রেমীরা।

(ঊষার আলো- এম.এইচ)