UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ঊষার আলো
মে ২৪, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় ইলিয়াস শেখ (৫৫) নামে মোটরসাইকেল আরোহী একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। বাগেরহাট-পাটগাতী সড়কের চিতলমারী উপজেলার বড়বাগ এলাকায় সোমবার(২৪মে) দুপুরে পাটগাতিগামী একটি ট্রাক পিছন থেকে ওই সেনা সদস্যকে ধাক্কা দিলে দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে। নিহত ইলিয়াস শেখ চিতলমারী উপজেলার পোড়ানালুয়া গ্রামের বদর শেখের ছেলে। তিনি সেনাবাহিনীর ল্যান্সকর্পোরাল হিসেবে অবসর গ্রহন করেছেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস শেখ (৫৫) নিহত হয়েছেন। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ট্রাকটিকে জব্দ করতে পারলেও চালক হেলপার পালিয়ে গেছে।

(ঊষার আলো-আরএম)