UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের হরিণ লোকালয়ে এসে হার্ট এ্যাটাকে মৃত্যু

ঊষার আলো
মে ২৪, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : পুর্ব-সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা উপজেলা পল্লীতে লোকালয়ে এসে একটি মায়াবি চিত্রল হরিণ হার্ট এ্যাটাকে মারা গেছে। সোমবার(২৪ মে) সকালে এ ঘটনা জানতে পেরে বনরক্ষীরা এসে মৃত হরিণটি উদ্ধার করে নিয়ে বনের মধ্যে মাটিচাপা দিয়েছে। এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, সোমবার ভোর রাতে ধানসাগর এলাকায় বন থেকে একটি চিত্রল হরিণ পশ্চিম রাজাপুর গ্রামে এসে বিচরণ করাকালে সেটাকে কুকুরে তাড়া করে। বিষয়টা গ্রামবাসিরা দেখে হরিণটিকে আটকের চেষ্টা চালায় এ সময় হরিণটা হার্ট এট্যাকে মারা যায়। খবর পেয়ে ধানসাগর ফরেষ্ট স্টেশনের বনররিা সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে মৃত হরিণটা উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারকৃত হরিণটা সুন্দরবনে মাটি চাপা দেয়া হবে বলে ওই স্টেশন কর্মকর্তা জানান।

(ঊষার আলো-আরএম)