UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ট্রেলার মুক্তির কিছুদিনের মধ্যেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ব্যান করার দাবি

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রথম সিজনে সাড়া মেলার পর গত সপ্তাহে মুক্তি পায় ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর ট্রেলার। সন্ত্রাসবাদ দমন নির্ভর গল্পের এই সিরিজের মুখ্যচরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী। এই সিরিজটি ৪ জুন হতে অ্যামাজন প্রাইমে দেখা যাবে। তবে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর ট্রেলার মুক্তি পেতে না পেতেই রুখে দাঁড়িয়েছেন কিছু মানুষ।

সে তালিকায় আছেন রাজ্যসভার সাংসদ ভাইকো। তিনি ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে লিখিত এক অভিযোগ জানিয়েছেন। সিরিজের তীব্র বিরোধিতা করে তিনি লিখেছেন, যেন এই সিরিজকে ব্যান অথবা নিষিদ্ধ করা হয়।

প্রকাশ জাভড়েকরকে লেখা চিঠিতে সাংসদ ভাইকো আসলে যা বলেছেন, তার সারমর্ম এটাই যে, সিরিজের ট্রেলারে কিছু সংখ্যাক তামিল মানুষদের সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয়েছে। আইএসআই এজেন্টদের পাকিস্তানের সাথে যোগাযোগ রয়েছে বলেও প্রতিস্থাপন করা হয়েছে তাতে। তিনি আরও বলেন, তামিলরা দেশের জন্য অনেক আত্মত্যাগ করেছেন। তাদের সন্ত্রাসবাদী হিসেবে দেখানো কোনও ভাবেই ঠিক নয়। এতে করে তামিল মানুষদের ভাবাবেগে আঘাত হানা হয়েছে।

তামিল নাড়ুর মানুষরাও এই প্রকারের চিত্রায়ণে আপত্তি জানান।

(ঊষার আলো-এফএসপি)