UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে শুটিংয়ে ফিরেছেন শাকিব খান

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনার কারণে মাস খানেক ঘরবন্দি থাকার পর শুটিংয়ে ফিরেছেন চিত্র নায়ক সাকিব খান। মঙ্গলবার (২৫ মে) তিনি রাজধানীর উত্তরার ১টি শুটিং বাড়িতে সকাল থেকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং করছেন।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা তপু খান। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। দুপুর ১টায় ফিতা কেটে সিনেমাটির শুটিংয়ে নামেন নায়ক শাকিব খান। এসময় উপস্থিত ছিলেন নায়িকা বুবলী, অভিনেতা ফখরুল বাশার ও মিলি বাশারসহ সিনেমার অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। এই সিনেমার প্রযোজক আশিকুর রহমান বলেন, একটানা ৩০ দিন শুটিং হবে। আগামী কোরবানীর ঈদে এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

(ঊষার আলো-আরএম)