ঊষার আলো বিনোদন ডেস্ক : অভিনেতা হোক বা অভিনেত্রী তাদের জন্য টপলেস বা অনাবৃত হয়ে ফটোশুট করা খুব একটা বড় বিষয় না। যদিও বা আবার অনেক তারকা এ সবের ধারের কাছে যায় না।
বিভিন্ন সময় অনাবৃত হয়ে করা ফটোশুটের সেসব ছবি আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকে তারকারা। যেখানে বয়ে যায় লাইক, শেয়ার ও কমেন্টের বন্যা।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি অনাবৃত ফটোশুটের একটি ছবি শেয়ার করেছে রাইমা সেন। যেখানে দেখা যাচ্ছে, পরনে সুতোর লেশমাত্র নেই বললেই চলে, বুকের সামনে এক টুকরো কাপড় ধরে আছে মুনমুন কন্যা।
রাইমা সেনের এই ফটোশুট সম্প্রতি নেটদুনিয়ায় উত্তাপ ছড়িয়েছে। রাইমার এই টপলেস ফটোশুট অনেকেরই চোখে টেনেছে, আবার নীতি পুলিশদের সমালোচনার মুখেও পড়েছে অভিনেত্রী। কেউ লিখেছে, ‘শরীর দেখাতে চাইলে, সমস্তটাই দেখান’, কারও দাবি ‘এরা আর ভালো থাকতে দিল না।’
নিন্দুকদের সেসব মন্তব্যের জবাবে রাইমা সেন জানালেন, ‘আমি খুব সাবলীল ছিলাম ছবিগুলো নিয়ে, এগুলো এমন কিছুও বোল্ড ছবি নয়, তাছাড়া আমি একদম লজ্জা পাবার মেয়ে নই।’
যোগ করে রাইমা আরও বলেছেন, ‘আমি এর চেয়ে বেশি বোল্ড শ্যুট করেছি। এটা সে জায়গা কিছুই নয়।’
(ঊষার আলো- এম.এইচ)
