UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

Mohon Chowdhury
নভেম্বর ১২, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

‘উপকূল বাঁচলে বাঁচবে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় মুন্সিগঞ্জের সুন্দরবন প্রেসক্লাব চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের সহযোগিতায় সুন্দরবন প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।

১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো লাখো মানুষকে স্মরণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ। এ সময় আব্দুল্লাহ আল মামুন, পরিতোষ কুমার বৈদ্য, আলামীন হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলে লাখ লাখ মানুষ প্রাণ হারান। এত বছর পরও উপকূলের প্রায় পাঁচ কোটি মানুষ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে তাঁদের।

তাঁরা আরও বলেন, উপকূলীয় মানুষের জন্য সাময়িক ত্রাণের পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা এবং উপকূলীয় উন্নয়নে পৃথক বোর্ড গঠন জরুরি। এসব দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

ঊআ-মোচৌ