UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

Mohon Chowdhury
নভেম্বর ১৪, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা নগরীর নিরালা হাজীবাড়ি এলাকার মুসলমানপাড়া কাটা জব্বর মোড়ে একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে আহমদীয়া দারুল মাদ্রাসার পাশের ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে।

স্থানীয়দের ধারণা, ভবনের এসির বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঊআ-মোচৌ