প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও বিশ্ব উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী, এস্টেট শাখার প্রধান ও অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের মুসল্লিরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস।
ঊআ-মোচৌ
