ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ তানজিল আকন ওরফে ইমরান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার নাটিমা ইউনিয়নের বগা গ্রামে যাদবপুর-মহেশপুর সড়কে চেকপোস্ট বসায় এসআরবি-৬-এর একটি আভিযানিক দল। এ সময় একটি সিলভার রঙের প্রাইভেটকার তল্লাশি করে মাদক পরিবহনের সময় তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তানজিল আকন বরগুনার তালতলী থানার শারিকখালী গ্রামের মো. রহিমের ছেলে। অভিযানে উদ্ধার করা ১ হাজার ৪৩১ বোতল স্কাফ এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা গাড়িসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ঊআ-মোচৌ
