UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল একটি

Mohon Chowdhury
নভেম্বর ২০, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি মোড়ে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ইমাম পরিবহনের একটি বাস সড়কের পাশের ফিশারিতে উল্টে পড়েছে। এতে বাসটির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী হালুয়াঘাটের ইমাম পরিবহনের বাসটি উকিলবাড়ি মোড়ে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা শালবন পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে ইমাম পরিবহনের বাসটি সড়কের পাশে থাকা ফিশারিতে উল্টে পড়ে।

ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঊআ-মোচৌ