খুলনার লবণচরা থানাধীন বুখারীপাড়া এলাকায় প্রতিবেশীদের সঙ্গে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে মহিন খান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে তিনি জখম হন বলে জানা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে মহিন খান ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হয় বলে জানা গেছে।
ঊআ-মোচৌ
