UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে ইউট্যাবের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উদযাপন

Mohon Chowdhury
নভেম্বর ২০, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানীয় গোলাম সারোয়ার হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং অসহায় ও এতিম শিশুদের খাবার পরিবেশনের মধ্য দিয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাব, পবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. জহুরুল হক, রেজিস্ট্রার ও ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সহসভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল মালেক, রাবেয়া বসরি হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, এম. কেরামত আলী হলের প্রভোস্ট ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. কামাল হোসেন।

এ ছাড়া জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাহাত মাহমুদ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঊআ-মোচৌ