UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আবর্জনার স্তূপে নোংরা মোহাম্মদনগর রেলস্টেশন, নেই পর্যাপ্ত তদারকি

Mohon Chowdhury
নভেম্বর ২১, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক: আল আমিন সিকদার

খুলনার মোহাম্মদনগর রেলস্টেশনের চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনায় সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। যত্রতত্র বর্জ্য ফেলার কারণে দিন দিন নোংরা হয়ে উঠছে স্টেশন ও এর আশপাশের এলাকা। এতে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবে স্টেশন এলাকায় ময়লা-আবর্জনা জমে পরিস্থিতির অবনতি হচ্ছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে কার্যকর উদ্যোগ না থাকায় সমস্যা ক্রমেই বাড়ছে।

তাদের মতে, রেলস্টেশনের মতো জনসমাগমপূর্ণ স্থানে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি যাত্রীদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও তৈরি হচ্ছে।

এ অবস্থায় দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ঊআ-মোচৌ