UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সরকারি ব্রজলাল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পুনর্মিলনী ৫ ডিসেম্বর

Mohon Chowdhury
নভেম্বর ২১, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

নগরীর সরকারি ব্রজলাল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় প্রাণিবিদ্যা বিভাগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. হোসনে আরা। এতে বিভাগের বিভিন্ন সেশনের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন এবং অনুষ্ঠান সফল করতে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় আগামী ৫ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিতব্য পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ২৫ নভেম্বর (বুধবার) পর্যন্ত নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে গুগল ফর্ম পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

নিবন্ধনের লিংক: https://forms.gle/swYFnuWyECqiCj7WA

এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রাণিবিদ্যা বিভাগ থেকে জানা যাবে। প্রয়োজনে ০১৭১৪৩০৩৬৮৭ ও ০১৬১৭৯৬৪৮৪৬ নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা zoologyaagblc@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাবে।

ঊআ-মোচৌ