UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন অনুমোদন

Mohon Chowdhury
নভেম্বর ২১, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় ক্লাবের ২০১৩ সালের বিদ্যমান গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। একটি মাত্র আলোচ্যসূচি নিয়ে অনুষ্ঠিত সভায় গঠনতন্ত্র সংশোধনের বিভিন্ন প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়।

ক্লাবের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী, স্থায়ী সদস্যের উত্থাপিত সংশোধনী প্রস্তাবের কপি সভার ১৫ দিন আগে সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছিল। প্রেসক্লাবের ট্রাস্টি দলিলের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, সিনিয়র সদস্য গৌরাঙ্গ নন্দী ও মুহাম্মদ আবু তৈয়ব।

এ ছাড়া বক্তব্য দেন ক্লাব সদস্য মো. মিজানুর রহমান মিলটন, শেখ কামরুল আহসান, হেদায়েত হোসেন মোল্লা, মো. রাশিদুল ইসলাম, কনক রহমান, নূর ইসলাম রকি, জি এম মনিরুজ্জামান, উত্তম মণ্ডল, মাহবুবুর রহমান মুন্না, রকিবুল ইসলাম মতি, সোহাগ দেওয়ান, আব্দুল্লাহ আল মামুন রুবেল, হাসানুর রহমান তানজির ও মো. রাজু হাওলাদার।

সভায় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও স্থায়ী সদস্যসহ মোট ৭৫ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ট্রাস্টি দলিলের সঙ্গে সামঞ্জস্য রেখে গঠনতন্ত্রের এ সময়োপযোগী সংশোধনীর ফলে খুলনা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে।

ঊআ-মোচৌ