UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে ২৪টি জীবিত কচ্ছপসহ একজন গ্রেফতার

Mohon Chowdhury
নভেম্বর ২২, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার দাকোপে অভিযান চালিয়ে ২৪টি জীবিত বন্যপ্রাণী কচ্ছপসহ দেবদাস মোড়ল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার একটি দল উপজেলার সাহেবের আবাদ গ্রামের দিপংকরের বন্ধ মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় দেবদাস মোড়লকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাঁর হেফাজতে থাকা নাইলনের বাজারের ব্যাগের ভেতর চটের বস্তায় রাখা ছোট-বড় মোট ২৪টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার করা কচ্ছপগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

গ্রেফতার দেবদাস মোড়ল সাহেবের আবাদ গ্রামের লঞ্চঘাট এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় দাকোপ থানায় মামলা করা হয়েছে।

ঊআ-মোচৌ