ঊষার আলো ডেস্ক : প্রখ্যাত বাঙালি কথাসাহিত্যিক বিমল মিত্র ১৯১২ সালের ১৮ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা এবং হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেন। তার সর্বপ্রথম উপন্যাস ‘চাই’ তবে তার অন্যতম উপন্যাসটি হল ‘সাহেব বিবি গোলাম’। তার অনান্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘একক দশক শতক’, ‘চলো কলকাতা’, ‘কড়ি দিয়ে কিনলাম’ ও ‘পতি পরম গুরু’ ইত্যাদি। প্রায় ৫০০ গল্প এবং শতাধিক উপন্যাসের লেখক বিমল মিত্র তার বিখ্যাত ‘কড়ি দিয়ে কিনলাম’ গ্রন্থের জন্য ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। তাছাড়া বহু পুরস্কার এবং সম্মাননাও পেয়েছেন তিনি। বিমল মিত্রের লেখা গল্প-উপন্যাস বেশ কয়েকটি ভাষায় অনুবাদিত হয়েছে।
বাংলা চলচ্চিত্র এবং মঞ্চ-নাটক ও যাত্রায় রূপায়িত হয়েছে তার একাধিক উপন্যাস। বিমল মিত্র শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন।
১৯৯১ সালের ২ ডিসেম্বর কলকাতায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন এই গুণি কথাসাহিত্যিক।
(ঊষার আলো-এফএসপি)
