UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

টাইগার-দিশার বিরুদ্ধে পুলিশের মামলা

ঊষার আলো
জুন ৩, ২০২১ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের আলোচিত ২ তারকা টাইগার শ্রফ ও দিশা পাটানি। বিভিন্ন কারণে সবসময়ে আলোচনায় থাকে এই জুটি। এবার মামলা খেয়ে ফের আলোচনায় তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। কোভিড-১৯ মহামারির আইন অমান্য করার কারণে বুধবার এই মামলা দায়ের হয়। ভারতের মহারাষ্ট্রে চলছে লকডাউন। লকডাউন চলাকালে দুপুর ২টার পর থেকে বাড়ির বাইরে বের হওয়া নিষেধ। টাইগার ও দিশা মুম্বাইয়ের ব্যান্ডস্টান্ড এলাকায় গাড়ি নিয়ে ঘুরছিলেন। পরে পুলিশ তাদের আটকালে এর পেছনে কোনো যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেননি তারা।
পুলিশ বলেছে, ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় (সরকারি আদেশ অমান্য) মামলা দায়ের হয়েছে। তবে জামিনযোগ্য অপরাধ হওয়ায় তাদের আটক করা হয়নি। অনেকদিন থেকেই টাইগার-দিশার প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও প্রেমের সম্পর্কের বিষয়টি বরাবরই অস্বীকার করেছে তারা।

(ঊষার আলো- এম.এইচ)