UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ৩

ঊষার আলো
জুন ৬, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কেএমপির খালিশপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার হয়েছে। রোববার(৬জুন) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খালিশপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনজন গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪০পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, খালিশপুর কাস্টম অফিস মোড়স্থ নাসিরের ছেলে সৈকত হোসেন(২৪), খালিশপুর নয়াবাটি এলাকার খলিলুর রহমানের দুই ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৩) ও মোঃ আলামিন(১৯)। এদেরকে খালিশপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)