UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম স্থগিত

ঊষার আলো
জুন ৯, ২০২১ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ এবং স্নাতক প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে।

সোমবার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি কমিটির সভার কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।

তাতে বলা হয়, ‘করোনা (কোভিড-১৯) মহামারীর বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে পূর্বঘোষিত ৮ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) এবং ২৩ জুন ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

ভর্তি সম্পর্কিত সব কার্যক্রম বা নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

(ঊষার আলো-এফএসপি)