UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ছেলের জন্য অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অনিতা

ঊষার আলো
জুন ১২, ২০২১ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসানান্দানি। তবে মহামারি কারণে কাজ না থাকার জন্য নয়, ছেলের জন্য অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত ৯ ফেব্রুয়ারি পুত্র সন্তান আরাভ রেড্ডির মা হয়েছে অনিতা।
ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অনিতা বলেছেন, অনেক চিন্তা-ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আগেই ভেবেছিলাম সন্তান হওয়ার পর ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। কারণ মা হিসেবে এখন আমার দায়িত্ব অনেক বেশি। বাড়িতে থেকে সন্তানকে সময় দিতে চাই। সত্যি বলতে, কাজের কথা এখন সবার পরে মাথায় আসে।
যোগ করে অনিতা আরও বলেছে, আগের করা চুক্তির কারণে বেশকিছু কাজ করতে হয়েছে। তবে সেগুলো সব বাড়ি থেকেই করেছি। কিন্তু টেলিভিশনের কাজে ফিরলে অনেকটা সময় দিতে হবে আমাকে, যেটার জন্য আমি এখন প্রস্তুত নই। তাই কখনও আবার যদি কাজে ফিরি তাহলে অবশ্যই সবাইকে জানাবো।

(ঊষার আলো- এম.এইচ)