UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মা হচ্ছেন অভিনেত্রী শখ

ঊষার আলো
জুন ১৯, ২০২১ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : মা হতে চলেছে অভিনেত্রী আনিকা কবির শখ। মা হওয়ার সুখবর অভিনেত্রী নিজে না জানালেও তার ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করেছে। অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর অনেকদিন একা ছিলেন এই অভিনেত্রী এরপর গত বছরের আগস্টে খবর প্রকাশ হয়, আবারও বিয়ে করেছেন তিনি। তবে গোপনে।
একই বছরের ১২ মে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। যদিও বিয়ের বিষয়ে শখ মুখ খোলেননি। বরং ঘটনার পর নিজের মোবাইল ফোন বন্ধ ও ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি।
এবার নতুন খবর এসেছে, মা হতে যাচ্ছে এ মডেল অভিনেত্রী। তার ঘনিষ্ঠজন জানিয়েছে, শখ অন্তঃসত্ত্বা। বিষয়টি শখই তাকে নিশ্চিত করেছে। তবে কবে নাগাদ সন্তানের জন্ম হবে সেটা জানাননি। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে শখের ব্যবহৃত মোবাইল ফোন যথারীতি বন্ধ পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা যায়, তার স্বামীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। রাজধানীর উত্তরায়ও তিনি বাসা নিয়েছে। সেখানেও স্বামীর সঙ্গে বসবাস করে।প্রসঙ্গত, মডেল ও অভিনয়শিল্পী নিলয় আলমগীরকে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিয়ে করে শখ। শুরুতে সে বিয়ের খবরও গোপন রেখেছিলেন। কিন্তু বিয়ের ২ বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়।

(ঊষার আলো- এম.এইচ)