UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জাবি’তে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আগামীকাল থেকে আবেদন শুরু

ঊষার আলো
জুন ১৯, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামীকাল রোববার (২০ জুন) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলতি বছরের (২০২০-২১ শিক্ষাবর্ষ) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে । এদিন দুপুর ১২টায় অনলাইনে (juniv-admission.org) অবেদন শুরু হয়ে তা আগামী ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। জাবি ভর্তি পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা-

১- ২০১৭ সাল ও তার পরবর্তী বছরগুলোর মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০১৯ ও ২০২০ উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।

২- মাধ্যমিক/সমমান এবং উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

৩- জিসিই: ২০১৫ সাল হতে তৎপরবর্তী সাল পর্যন্ত ‘ও’ লেভেল পরীক্ষায় অন্তত পাচঁটি বিষয়ে ও ২০১১ বা ২০২০ সালের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তাঁদের ও লেভেল এবং এ লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ই গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে ঈ গ্রেড থাকতে হবে।

৪- প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা যেকোনও ইউনিটে আবেদন করতে পারবেন।

আবেদন ফি- A, B, C, D ও E ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা এবং C 1, F, G, H ও I ইউনিটের প্রতিটির জন্য ৪০০ টাকা (সার্ভিস ফিসহ)।

ভর্তি পরীক্ষার তারিখ- আবেদনের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার আগে সকল বিস্তারিত তথ্য ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

(ঊষার আলো-এফএসপি)