UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় মৎস্য ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি : আটক ২

koushikkln
মার্চ ৯, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার মৎস্য ব্যবসায়ী যমুনা ফিস মালিকের নিকট দীর্ঘ ১৫ দিন ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো একটি সংঘবদ্ধ চক্র। গত সোম ও মঙ্গলবার রাতে পৃথক অভিযানে এ সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করেছে। এঘটনায় থানায় চাঁদাবাজী মামলা হয়েছে। আটকৃতদের বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকরী কর্মকর্তা তাকবির হোসাইন জানান, গত ১৮ফেব্রুয়ারি উপজেলার কপিলমুনিতে যমুনা ফিস এর মালিক চিত্ত রঞ্জন মন্ডলের নিকট রাত ১১ টার দিকে ৫/৬ জন অপরিচিত ব্যক্তি একটি চিঠি দিয়ে যায় । ব্যবসায়ী চিত্ত রঞ্জন তিনি সে সময় চিঠিটি খুলে পড়ে দেখেন তাতে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবীকৃত চাঁদার টাকা দিতে ব্যর্থ হলে ছেলেকে অপহরণ ও গুম করার হুমকি দেওয়া হয় চিঠিতে। পরে কয়েকবার মোবাইল ফোনেও টাকা দাবী করে চক্রটি। এদিকে কোন উপায়ন্তর না পেয়ে ব্যবসায়ী চিত্তরঞ্জন বিষয়টি গত সোমবার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানকে অবহিত করে থানায় মামলা করেন। ওসি জিয়াউর রহমান তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার চক্রের দুই সদস্যকে আটক করেন। আটকৃতরা হলেন উপজেলার নাসিরপুরের আক্কাজ আলী সানার পুত্র কামাল হোসেন (৩৭) ও মামুদকাটীর মুনছুর আলীর ছেলে মুনমুন খাঁ (৩২)। তারা প্রাথমিক ভাবে ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর কথা স্বীকার করেছে বলে ওসি জিয়াউর রহমান জানিয়েছেন। এ চক্রের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।