ঊষার আলো প্রতিবেদক : জাতীয় পার্টি আড়ংঘাটা থানা শাখার দ্বি বার্ষিক সম্মেলন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেলে আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
সম্মেলন সফল করতে ইতোমধ্যে গঠন করা হয়েছে ৫১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি। এবারের সভাপতি পদে দু’জনের নাম শোনা যাচ্ছে জিএম কওসার ও গাজী সিরাজুল ইসলাম এবং সাঃ সম্পাদক হিসেবে দু’জনের নাম শোনা যাচ্ছে, তারা হলেন, মোঃ রাসেল হোসেন ও কাজী জাকির হোসেন। সম্মেলনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জাপা নেতা-কর্মীদের মাঝে।
সর্বশেষ এখানে সম্মেলন হয় ২০১৮ সালে। ওই সময়ে সভাপতি করা হয় জিএম কওসার আলীকে এবং সাধারণ সম্পাদক করা হয় মোঃ রাসেল হোসেনকে। মোঃ রাসেল হোসেন নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী দাবি করে বলেন, দীর্ঘ দিন পরে এ থানায় সম্মেলনের আয়োজন করায় নেতা কর্মীরা বেশ উজ্জীবিত হয়ে উঠেছে।
