ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাবেক সদস্য, খুলনা নগর কমিটির সাবেক সভাপতি, শ্রমিক নেতা, খুলনা বিএল কলেজের সাবেক ভিপি, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক ৪ বার নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও নাগরিক নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যাড. ফিরোজ আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী বুধবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় সিপিবি মহানগরের উদ্যোগে পার্টির নিজস্ব কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিপিবি মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী। স্মরণসভার শুরুতে কমরেড ফিরোজ আহমেদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা জানানো হয় এবং ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড এম এ হান্নান, কমরেড সুতপা বেদজ্ঞ, মহানগর সহ-সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবির, সদর থানা সাধারণ সম্পাদক কমরেড অশোক বিশ্বাস, সিপিবি নেতা কমরেড অরুণা চৌধুরী, কমরেড এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, কমরেড কিংশুক রায়, কমরেড শাহীনা আক্তার, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড নীরজ রায়, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুন, কমরেড ওয়াহিদুর রেজা বিপলু, কমরেড এ্যাড. সুব্রত কু-ু, কমরেড এ্যাড. প্রীতিষ ম-ল, কমরেড সাইদুর রহমান বাবু, কমরেড এ্যাড. হিমাংশু বাইন, কমরেড আব্দুল হালিম, যুবনেতা আফজাল হোসেন রাজু, শাহ্ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, রামপ্রসাদ রায়, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, মোফাশের আলম লেনিন, ছাত্রনেতা সৌরভ সমাদ্দার, সৌমিত্র সৌরভ, হুজাইফা আল আমিন প্রমুখ।
বক্তারা বলেন কমরেড ফিরোজ আহমেদ ছিলেন আজন্ম কমিউনিস্ট, গণমানুষের নেতা। খুলনার সাধারণ মানুষের তথা বিভিন্ন শ্রেণিপেশার আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন অগ্রগামী সৈনিক।
