ঊষার আলো ডেস্ক : খালিশপুর-দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটির সভাপতি মোঃ মনির হোসেন মনি এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরকে থানা পুলিশ গ্রেফতার করায় তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন পাটকল রক্ষায় সম্মিালত নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি দাবি জানান এবং রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু আধুনিকায়ন ও বকেয়া পরিশোধের জোর দাবি জানান। বিবৃতিদাতারা হলেন-পরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, সদস্য সচিব এস এ রশীদ, সিনিয়র যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আ.ফ.ম. মহসীন, যুগ্ম আহবায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খান, যুগ্ম আহবায়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা আহবায়ক জনার্দন দত্ত নান্টু, যুগ্ম আহবায়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সদস্য আনিসুর রহমান মিঠু, বাংলাদেশের কমিউনি¯ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, ওয়ার্কার্স পার্টি মাকর্সবাদী খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, সদস্য সচিব মারুফ গাজী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, সিপিবি নেত্রী সুতপা বেদজ্ঞ, বাসদ মহানগর সদস্য সচিব আবদুল করিম।
