UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদকে খুলনা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

koushikkln
মার্চ ১২, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদকে খুলনা প্রেসক্লাবের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে শাবান মাহমুদ খুলনা প্রেসক্লাবে আসলে প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ ক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান, মো: শাহ আলম ও শেখ মো: সেলিম, সদস্য আলমগীর হান্নান, মোঃ সাঈয়েদুজ্জামান স¤্রাট, আসাদুজ্জামান খান রিয়াজ, আব্দুল মালেক, আব্দুল হামিদ,  এস এম নূর হাসান জনি, শেখ লিয়াকত হোসেন, দিলীপ বর্মন ও শেখ জাহিদুল ইসলাম, ক্লাবের ইউজার সদস্য নেয়ামুল হোসেন কচি ও মিলন হোসেন, সাংবাদিক অভিজিৎ পাল, এস এম মনিরুজ্জামানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।