ঊষার আলো ডেস্ক : চাল-ডাল-তেল ও এলপি গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৩ মার্চ রবিবার বিকেল সাড়ে ৫টায় পিকচার প্যালেস মোড়, ৯২ লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, ক্লে রোড, হেলাতলা, সোনাপট্টি প্রভৃতি এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা সদর থানা উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, মহানগর সহ-সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সদর থানা সহ-সাধারণ সম্পাদক কমরেড সাইদুর রহমান বাবু, সিপিবি নেতা কমরেড কিংশুক রায়, কমরেড রঙ্গলাল মৃধা, আফজাল হোসেন রাজু, এ্যাড. খান আজরাফ হোসেন মামুন, মোঃ সোহেল প্রমুখ।
