UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আড়ংঘাটা থানা জাপার সম্মেলন : সভাপতি কওছার, সম্পাদক রাসেল

koushikkln
মার্চ ১৬, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জাতীয় পার্টি আড়ংঘাটা থানা শাখার দ্বি বার্ষিক সম্মেলন বুধবার (১৬মার্চ) অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আড়ংঘাটা হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে থানা জাপার আহবায়ক জিএম কওছারকে সভাপতি এবং সদস্য সচিব মোঃ রাসেল হোসেনকে সাঃ সম্পাদক ও রাকিবুল ইসলাম কচিকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন থানা জাপার আহবায়ক জিএম কওছার, পরিচালনায় ছিলেন সদস্য সচিব মোঃ রাসেল হোসেন। প্রধান অতিথি ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, উদ্বোধন ছিলেন কেন্দ্রীয় জাপার ভাইস প্রেসিডেন্ট ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু, প্রধান বক্তা ছিলেন নগর জাপার ভারপ্রাপ্ত সদস্য সচিব এম এ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন মহানগর জাপার যুগ্ম আহবায়ক শাহ লায়েক উল্লাহ, রূপসা উপজেলা জাপার সভাপতি আঃ ওয়াদুদ মোড়ল, দৌলতপুর থাান জাপার আহবায়ক আশরাফুল ইসলাম সেলিম ও নগর যুবসংহতির সাঃ সম্পাদক মোল্লা সাইফুল ইসলাম। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাপা নেতা নজরুল ইসলাম আজাদ, নারী নেত্রী শাহনাজ পারভীন, রেজা মুহসিন শেখ মজনু, এম এ রব, আজিজুল ইসলঅম, জামিল হোসেন, শেখ আতিয়ার রহমান, জবু,ইউসুফ আলী, গফুর মোল্লা, কাজী রবিউল ইসলাম, গাজী সোহেল প্রমূখ। সম্মেলনকে ঘিরে গত কয়েকদিন ধরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে জাপা নেতা-কর্মীদের মাঝে।

সর্বশেষ এখানে সম্মেলন হয় ২০১৮ সালে। ওই সময়ে সভাপতি করা হয় জিএম কওছার আলীকে এবং সাধারণ সম্পাদক করা হয় মোঃ রাসেল হোসেনকে। বক্তারা বলেন, দেশের জনগণ আওয়ামীলীগ ও বিএনপির শাসন দেখেছে। তারা দেশের জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণ এখন জাপাকে ক্ষমতায় দেখতে চায়।