ঊষার আলো ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সন্ধ্যা ৬টায় খুলনা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখার উদ্যোগে আলোর মিছিল এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, জেলা শাখার সভাপতি কৃষ্ণ পদ দাশ, সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ দত্ত, সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় এ্যাড. নিমাই চন্দ্র রায়, এ্যাড. রতন কুমার মিত্র, রণজিৎ কুমার ঘোষ, এ্যাড. হিমাংশু চক্রবর্ত্তী, বিমান সাহা, কোষাধ্যক্ষ অজিত হালদার, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু প্রসাদ মল্লিক, প্রচার সম্পাদক নিতাই বিশ্বাস, দপ্তর সম্পাদক এ্যাড. তমাল কান্তি ঘোষ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নিবির ম-ল, অধ্যাপক অজিত বিশ্বাস, অধ্যাপক বিচক্ষণ ম-ল, দীপংকর কুমার সাহা, আশিস কুমার সিনহা উৎপল, উজ্জ্বল দাশ প্রমুখ। এর পূর্বে সকাল ১১টায় খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি মাল্যদান করা হয়।
