UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ভয়াল ২৫ মার্চ আজ

koushikkln
মার্চ ২৫, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ভয়াল ২৫ মার্চ শুক্রবার। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিনের শেষে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

বাঙালীর স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা, যা এ বছরই ৫০ বছর পূর্ণ করল।

২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হয় বাংলাদেশে। সরকারি এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, গণহত্যা দিবসে শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। এ সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। তবে, ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো ব্ল্যাক আউটের আওতামুক্ত থাকবে।

খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে ২৪ মার্চ দিবাগত রাত ১২.০১ গল্লামারী বধ্যভূমি শ্রদ্ধা নিবেদন। ২৫ মার্চ রাত ৯টায় ব্লাক আউট।
খুলনা বিশ্ববিদ্যালয় ২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৬.৪৫ মিনিটে মুক্তমঞ্চে চলচ্চিত্র প্রদর্শনী, রাত ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয় নিষ্প্রদীপ করণ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুরূপ কর্মসূচি দিয়েছে।