UsharAlo logo
, |

খুলনায় শনিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন ৩২০৯ জন

usharalo
মার্চ ৬, ২০২১ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী :  খুলনায় শনিবার (০৬ মার্চ) মোট তিন হাজার দুইশত ৯ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার দুইশত ৯১ জন এবং নয়টি উপজেলায় মোট এক হাজার নয়শত ১৮ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় একশত জন, দাকোপ চারশত ৬২ জন, দিঘলিয়া ৯০ জন, ডুমুরিয়া চারশত ৪০ জন, ফুলতলা ৯৭ জন, কয়রা দুইশত ৭৬ জন, পাইকগাছা দুইশত ৯০ জন, রূপসা ৬০ জন এবং তেরখাদায় একশত তিন জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার আটশত ৫০ জন এবং মহিলা এক হাজার তিনশত ৫৯ জন।