UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

২ ঘন্টা আগে সমা‌বেশ শুরু

ঊষার আলো
অক্টোবর ২২, ২০২২ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাক‌লেও নির্ধারিত সময়ের পৌনে ২ ঘন্টা আগে বেলা সোয়া ১২ টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্যদিয়ে শুরু হয়েছে। সমাবেশে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নেছার ইমাম। মঞ্চে বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা।

এতে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা। প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

ঊষার আলো-এসএ