ঊষার আলো ডেস্ক : জরুরি পণ্য পরিবহন ছাড়া সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (২৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সরকারের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক অপারেশন্স লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানায়, তারাও বিষয়টি জেনেছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনও সুনির্দিষ্ট কোনও নির্দেশনা পাননি।
এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।
(ঊষার আলো-এমএনএস)
