UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৩ লাখ ৫৪ হাজার, মৃত্যু ২৮০৬

ঊষার আলো
এপ্রিল ২৬, ২০২১ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন এবং মারা গেছে ১ লাখ ৯৫ হাজার ১১৬ জন।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন এবং মারা গেছে ২ হাজার ৮০৬ জন। এর আগের দিন ২৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬১ জন।
দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১ কোটি ৪২ লাখ ৯৬ হাজার ৬৪০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ২৮ লাখ ১৪ হাজার ৫৪৪ জন।
ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। সে দেশে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার ৯৪৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৮৯ জন এবং মারা গেছে ৫ লাখ ৮৬ হাজার ১৫২ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।
ভারতের পরের অবস্থানে রয়েছে ব্রাজিল দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৮৭ জন এবং মারা গেছে ৩ লাখ ৯০ হাজার ৯২৫ জন।

(ঊষার আলো- এম. এইচ)