UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

ঊষার আলো
এপ্রিল ২৬, ২০২১ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. হিরণ চৌধুরী (৫০) নামের ১ ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৬ এপ্রিল সোমবার সকালে উপজেলার খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত হিরণ চৌধুরীর বাড়ি উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে। তিনি পেশায় অটোরিকশার চালক।
পরিবারের লোকজন বলেছে, গতকাল রবিবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হিরণ চৌধুরী। এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছিল না। আজ সোমবার সকালে খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখতে তান স্থানীয়রা। তাদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশটি হিরণের বলে শনাক্ত করে।
খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। অটোরিকশা ছিনিয়ে নিতে এ হত্যাকাণ্ড ঘটনো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

(ঊষার আলো- এম.এইচ)