UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মহারাষ্ট্রে কাশ্মীরি ব্যবসায়ীরা ১০০ অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছে

ঊষার আলো
এপ্রিল ২৬, ২০২১ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে দেশটিতে করোনারোগীদের চিকিৎসার জন্য অক্সিজেনের সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় মহারাষ্ট্রে জীবনরক্ষাকারী অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছে কাশ্মীরের ব্যবসায়ীরা।
ডেকন হেরাল্ড এক প্রতিবেদনে বলেছেন, কাশ্মীরের ব্যবসায়ীদের কাছে ১’শ অক্সিজেন কনসেন্ট্রেটর মজুদ ছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে কাশ্মীরের এই ব্যবসায়ীরা নামমাত্র মূল্যে এগুলো ত্রাণ সংস্থাকে দিয়ে দিয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণের প্রভাব যখন একেবারেই কম ছিল, ওই সময় কম দামে অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে রেখেছিল ওই ব্যবসায়ীরা।
তবে সম্প্রতি ভারতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের ফলে ব্যাপক অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। ফলে ২ সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে অক্সিজেনের দাম।
জানা যায়, আগে যেখানে অক্সিজেন কনসেন্ট্রেটরের দাম ছিল ৩ হাজার ৮’শ থেকে ৪ হাজার ৫’শ রুপির মধ্যে, বর্তমানে সেসবের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭ সাত হাজার থেকে সাড়ে ৮ হাজার রুপি।
কিন্তু কাশ্মীরের ব্যবসায়ীদের মধ্যে যাদের অক্সিজেন কনসেন্ট্রেটর মজুদ ছিল, তারা বর্তমানে এসেও ৪ হাজার ২’শ থেকে ৪ হাজার ৪’শ রুপি দরে এসব বিক্রি করে দেন।

(ঊষার আলো- এম.এইচ)