UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় বিস্কুট খেয়ে ফেলায় শিশুকে গলা টিপে হত্যা

ঊষার আলো
এপ্রিল ২৬, ২০২১ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নাটোরের নলডাঙ্গায় বিস্কুট খেয়ে ফেলায় ক্ষিপ্ত হয়ে আহসান হাবিব (৬) নামে ১ শিশুকে গলা টিপে হত্যা করে লাশ পাশের ভুট্টা ক্ষেতে লুকিয়ে রাখেন তারই চাচাতো ভাই আসিফ আলী (১৫)। ঘাতক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
২৫ এপ্রিল রবিবার রাত ১০টার দিকে উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু হাবিব মহিষডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে। আটককৃত আসিফ আলী নাজির উদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও নিহত শিশুর পরিবারের সদস্যরা বলেন,রবিবার দুপুরে হাবিব তার চাচাতো ভাই আসিফফের বাড়তিতে রাখা বিস্কুট খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে আসিফ হাবিবকে মারধর করে ও গলা ধরে উপরে তুলে নিচে আছাড় মারে এবং পরে গলা টিপে ধরে। এতে হাবিবের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে রাত ৯টার দিকে হাবিবের মৃতদেহ পাশে ভুট্রা ক্ষেতে লুকিয়ে রাখে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের ভুট্টা ক্ষেতে হাবিবের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত আসিফ আলীকে আটক করে থানায় নিয়ে আসেন। তবে এই ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ করা হয়নি।

(ঊষার আলো- এম.এইচ)