UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মুহসীন মোড় হতে ১৩০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
এপ্রিল ২৬, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর মুহসীন মোড়স্থ তেঁতুলতলার নিচে পাঁকা রাস্তার ওপর থেকে রোববার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৩০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুহসীন মোড়স্থ তেঁতুলতলার নিচে পাঁকা রাস্তার ওপর অবস্থান করাকালীন সময়ে দৌলতপুর থানাধীন পাবলা তিন দোকানের পাশে রাজ্জাকের বাড়ীর ভাড়াটিয়া মৃতঃ ছলেমান মল্লিকের ছেলে মোঃ মোস্তাফা মল্লিক (৪১) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাতেই এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১৯

(ঊষার আলো-এমএনএস)