UsharAlo logo
, |

আইনমন্ত্রী ও হুইপসহ বিশিষ্টজনদের ফুলেল শুভেচ্ছা জানাল এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ 

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

আইনমন্ত্রী ও হুইপসহ বিশিষ্টজনদের

ফুলেল শুভেচ্ছা জানাল এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি:

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সহসভাপতি মাসুদুর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল্যা, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, ইসলাম প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মিলন,

এমইউজের সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খায়রুল আলম এবং নির্বাহী সদস্য কনক রহমান, ডি এম রেজা সোহাগ, এস এম মাহবুব ও রামিম চৌধুরী, এমইউজের সদস্য এম এ হাসান, মুস্তাফিজুর রহমান পারভেজ, আজিজুল ইসলাম, নুরুল আমিন নুর, এম রোমানিয়া। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।