UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল জানা যাবে ঈদুল ফিতর কবে

ঊষার আলো
মে ১১, ২০২১ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল ১২ মে বুধবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে ১৪৪২ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭ টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ ১১ মে মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭, ৯৫৬৬৩৩৯৭ ও ৯৫৫৯৪৯৩।
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে বৃহস্পতিবার। আর ৩০ দিনে শেষ হলে ঈদ হবে শুক্রবার।

(ঊষার আলো- এম.এইচ)