UsharAlo logo
, |

কয়রায় দিনব্যাপী গণসংযোগে মাওলানা আবুল কালাম আজাদ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার ভোরে ভাগবা কাঠালতলা বাজার থেকে গণসংযোগ শুরু করে তিনি বানিয়াখালি মাছ কাটাসহ বিভিন্ন এলাকায় ঘুরে জনগণের সাথে মতবিনিময় করেন।

পরে তিনি হড্ডা ফুলতলায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে তিনি এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের কল্যাণই তাঁর রাজনীতির মূল লক্ষ্য এবং দায়িত্ব পেলে এলাকায় ন্যায়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

গণসংযোগের অংশ হিসেবে তিনি মাঝের হড্ডা প্রাইমারি স্কুল, বন হড্ডা মাধ্যমিক বিদ্যালয়, হড্ডা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের পাশাপাশি ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারাও তাঁর সঙ্গে ছিলেন।

দিনব্যাপী এই গণসংযোগে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এলাকাবাসী তাঁর আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাদের নানাবিধ সমস্যা, উন্নয়নের চাহিদা ও প্রত্যাশার কথা তাঁর কাছে তুলে ধরেন।

খুলনা-৬ আসনের এই এমপি প্রার্থী বলেন, “জনগণের দুঃখ-কষ্ট লাঘব, মানবিক সহায়তা বৃদ্ধি ও অঞ্চলভিত্তিক উন্নয়নই আমার রাজনৈতিক জীবনের প্রধান অঙ্গীকার। মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।” তাঁর গণসংযোগকে ঘিরে পুরো এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়।

ঊআ-মোহন চৌধুরী