UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ানি সীমান্তে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

ঊষার আলো
জুন ১৫, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৫ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বৈকারি সীমান্তের কালিয়ানি জিরো পয়েন্ট এলাকায় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেইন জানান, সকালে বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সীমান্তের জিরো পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

(ঊষার আলো- এম.এইচ)